বালাগঞ্জে সাংবাদিক কন্যার চিকিৎসায় এগিয়ে এলেন সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৭:৪৭,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬০৬ বার পঠিত
বিত্তবানদের এগিয়ে আসার আহবান।
বালাগঞ্জ প্রতিনিধি:বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট ডাকের বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ জিল্লুর রহমান জিলুর মেয়ে, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী সামিয়া জাহানের চিকিৎসা সহযোগিতায় আগ্রহের কথা প্রকাশ করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সদ্য সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের বোর্ড অব ডাইরেক্টর, সিলেট ডেল্টা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর, হলি আরবান প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজকর্মি, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।
তাঁর সাথে আলাপকালে জানান ইতিমধ্যেই সাংবাদিক জিলুর সাথে তাঁর কথা হয়েছে। প্রয়োজনে সামিয়া জাহানকে তাঁর মালিকানাধিন সিলেট শহরস্থ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসা সেবা চালিয়ে নিতে বলা হয়েছে। তাঁর পক্ষ থেকে যতটুকু সম্ভব চিকিৎসার ব্যায়বার বহনের আশ্বাস প্রদান করেন। তিনি সমাজের বিত্তশালী হৃদয়বান ব্যক্তিদেরকে সাংবাদিক জিল্লুর রহমান জিলু ভাইর পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েন সকলের দোয়া কামনা করেছেন।
সাংবাদিক জিল্লুর রহমান জিলুর সাথে আলাপকালে তিনি জানান তার মেয়ে সিলেট পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাঁর মেয়ের অসুস্থতার খবর শোনে আব্দুল আজিজ মাসুক সহ যারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস ও দোয়া করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।









