খেলাফত মজলিস বার্সেলোনা স্পেন শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৪১,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৬৮ বার পঠিত
স্পেন প্রতিনিধি:খেলাফত মজলিস স্পেনের বার্সেলোনা শাখার উদ্যোগে গত ২৪ নভেম্বর রবিবার স্থানীয় সময় রাত ১০ টায় নির্বাহী সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি জনাব মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মাওলানা বদরুল হক্বের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ জামাল হুসাইন।
বক্তব্য রাখেন শাখা সহ সভাপতি এম আব্দুল গফুর ইমরান, সহ সভাপতি জনাব মাওঃ হাঃ আব্দুল মজিদ, বায়তুল মাল সম্পাদক জনাব মাওঃ হাঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুর ইসলাম, উপস্থিত ছিলেন হুসাইন আহমদ, মোহাম্মদ তারেক আহমদ, মোঃ সুহেল আহমদ, মোঃ তোফাজ্জল হোসেন শাওন, মোহাম্মদ হুসাইন প্রমুখ।
উক্ত সভায় কেন্দ্রীয় সাধারণ পরিষদের ১০ অধিবেশন সফলের লক্ষ্যে শাখার করনীয় নির্ধারন ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি ২০২০ ইংরেজি রবিবার খেলাফত মজলিস বার্সেলোনা”র পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।









