মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৫৩,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫৫১ বার পঠিতমৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার পর শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের সেন্ট্রাল রোডের পিংকি সু স্টোর নামের এক জুতার দোকানে আগুন লাগে। এরপর এই আগুন দোকানের পাশের বাসায় ছড়িয়ে পড়ে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুখ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে সেন্ট্রাল রোডের তিনটি জুতার দোকানে আগুন লাগে। এরপর এই আগুন দোকানের পাশের একটি বাসায় ছড়িয়ে পড়ে। বাসাটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।









