বড়লেখায় মাস্ক না পরায় ২৭জন কে মোবাইল কোর্টে অর্থদণ্ড
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:৪৫,অপরাহ্ন ০৭ জুন ২০২০ | সংবাদটি ৪৩৮ বার পঠিত
এম.এম আতিকুর রহমান ; বড়লেখা থেকে ঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও বড়লেখা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান আজ বড়লেখা পৌরসভার হাজীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনে ২৭ টি মামলায় ১০,১০০/= টাকা অর্থদণ্ড আদায় করেন। এসময় মাস্ক বিহীন জনসাধারণের মধ্যে মাস্কও বিতরণ করা হয়।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্ব বড়লেখা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।









