বড়লেখায় নতুন ২জন করোনা পজিটিভ সহ ২১ জনে দাঁড়িয়েছে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০১:৫৮,অপরাহ্ন ১৬ জুন ২০২০ | সংবাদটি ৪৬০ বার পঠিত
এম.এম আতিকুর রহমান ;
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আজ ১৬জুন মঙ্গলবার করোনাভাইরাস আরও ২ জন শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর মধ্যে ৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন।
নতুন শনাক্ত হওয়া দুজনের মধ্যে এক যুবকের (১৮) বাড়ি পৌরশহর সংলগ্ন পাখিয়ালা এলাকায় এবং আরেকজনের (২৮) বাড়ি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামে।
এদিকে মঙ্গলবার দুপুরে আক্রান্ত দুইজনের বাড়ি লকডাউন করেছে পুলিশ প্রশাসন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার ও থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস মঙ্গলবার বিকেলে জানান, আক্রান্ত দুইজনের মধ্যে করোনার উপসর্গ থাকায় গত ০৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। আজ মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। তারা বাড়িতে আইসলিশনে আছেন। তবে তারা অনেকটা সুস্থ রয়েছেন এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।









