logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার

বড়লেখায় বড়ভাইয়ের জন্য ছোট ভাইয়ের কিডনি দান
ভ্রাতৃত্বের বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৬:০৭:৪৫,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ৬৩০ বার পঠিত

এম. এম আতিকুর রহমান  :: বড় ভাইয়ের প্রতি অঘাধ ভালোবাসায় জীবনের মায়া তুচ্ছ করে নিজের একটি কিডনি দিয়ে দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছয়ফুল হোসেন (২৬) নামের এক যুবক।

জটিল কিডনীরোগে আক্রান্ত বড় ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করবেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মধ্যে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হবে বলে জানিয়েছেন ছয়ফুল হোসেনের বড় ভাই মিলাদ হোসেন।

জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের বাসিন্দা বদরুল ইসলাম কয়েক বছর ধরে দুবাই প্রবাসী ছিলেন। প্রায় ৬ মাস আগে হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে সেখানকার চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। এই অবস্থায় বদরুল দেশে চলে আসলে ডায়ালাইসিস সহ অন্যান্য চিকিৎসা চলতে থাকে। একসময় চিকিৎসকরা জানান দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। বদরুলের এমন দুসংবাদে দিশেহারা হয়ে পড়েন তার পরিবার। কে দিবে তাঁকে একটা কিডনি! কার দয়ায় বাঁচবে বদরুলের প্রাণ। এমন হতাশার মাঝেই বদরুলের আপন ছোট ভাই ছয়ফুল এগিয়ে আসেন। চিকিৎসকদের জানান, তিনি কিডনি দিতে ইচ্ছুক। চিকিৎসকেরা ‘ছয়ফুলের সব মেডিকেল পরীক্ষা করে তাকে কিডনি দানে সক্ষম জানান।

অপরদিকে কিডনী পাওয়া গেলেও দুশ্চিন্তার কালো মেঘ যেনো সরেনি। নতুন কিডনি প্রতিস্থাপনে ২০-২৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা কোথায় পাবে বদরুলের পরিবার! ইতিমধ্যে বদরুলের চিকিৎসায় তার পরিবার নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে। এখন তাদের পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়।

নিজেদের সবটুকু বিলিয়ে দিয়ে যখন নিরুপায়  বদরুলের পরিবার তখন সবার পরামর্শে বাধ্য হয়ে সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতা চান বদরুল ইসলামের বড় ভাই মিলাদ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইয়ের জন্য সাহায্য চেয়ে একটা ভিডিও বার্তা দিয়ে পোষ্ট করেন।এরপর দেশে বিদেশে অবস্থানরত অনেকেই ভিডিওটি শেয়ার করেন।ব্যাপক শেয়ারের ফলে ভাইরাল হয় মানবিক আবেদনের ভিডিওটি। দেশে বিদেশের অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দেন। শিক্ষা ও সেবা ফাউন্ডেশন কাঠালতলী’র উদ্যোগে বদরুলের চিকিৎসার অর্থ সংগ্রহে গঠন করা হয় তহবিল। এরপর মাত্র ২ সপ্তাহের ব্যবধানে বদরুলের জন্য গঠিত তহবিলে প্রায় ২৫ লক্ষ টাকা জমা পড়ে।

তহবিলে চিকিৎসার খরচ জমা পড়ার পর কিডনি প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে আইনি পক্রিয়া। সব প্রক্রিয়া সেরে আগামী মাসের ভিতরে ঢাকায় কিডনি প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন ছয়ফুল হোসেন ও বদরুল ইসলামের বড় ভাই মিলাদ হোসেন।

আজ বিকেলে কিডনীরোগী বদরুলের বড় ভাই মিলাদ হোসেন জানান , আমার ভাইয়ের চিকিৎসার জন্য গঠিত তহবিলে ইতিমধ্যে ২৫ লক্ষ টাকা জমা পড়েছে।আমার পরিবারের পক্ষ থেকে যারা সাহায্য সহযোগীতা করেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ। বর্তমানে কিডনি প্রতিস্থাপনের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আমার ভাইয়ের কিডনি প্রতিস্থাপন করা হবে। আমি আমার দুই ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

কিডনি ডোনার ছয়ফুল হোসেন বলেন আমার বড় ভাই দীর্ঘদিন থেকে প্রবাসে কাজ করে আমাদের পরিবার চালাচ্ছেন। আমাদের চাওয়া পাওয়া পূরন করেছেন। এখন আমার সেই ভাই মৃত্যুশয্যায়। এই অবস্থায় আমার চোখের সামনে আমার ভাই চলে যাবেন তা আমি নিজ চোখে দেখতে চাই না। ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে আমি সিদ্ধান্ত নেই আমার একটি কিডনি দিয়ে ভাইকে বাঁচাবো। আমার একটা কিডনি দিলে যদি আমার ভাই বেঁচে যান তবে আমি কেনো একটা কিডনি দেবো না। আমার কিডনির মাধ্যমে একটা অবুঝ শিশু পিতা হারা হবেনা, একজন মহিলা বিধবা হবেন না। এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর নেই। আমি সবার কাছে আমার ও ভাইয়ের জন্য দোয়া চাই। ভাতৃত্বের বন্ধন অটুট থেকে সাফল্যের দিকে এগিয়ে যেতে সহযোগী সকলের নিরন্তর প্রয়াস বাস্তবতায় রূপ পাক এই শুভকামনা মনেপ্রাণে।

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়ায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুলাউড়ায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সৌদিতে মাইক্রোচাপায় মৌলভীবাজারের যুবক নিহত

সৌদিতে মাইক্রোচাপায় মৌলভীবাজারের যুবক নিহত

নভেম ও লেমন গার্ডেন রিসোর্টকে জরিমানা

নভেম ও লেমন গার্ডেন রিসোর্টকে জরিমানা

এবার মৌলভীবাজারে শেইড ট্রাস্টের সেবা কেন্দ্র চালু

এবার মৌলভীবাজারে শেইড ট্রাস্টের সেবা কেন্দ্র চালু

আঞ্জুমানে হেফাজতে ইসলামের সহযোগিতায় ১০০টি পরিবারে ফুডপ্যাক বিতরণ

আঞ্জুমানে হেফাজতে ইসলামের সহযোগিতায় ১০০টি পরিবারে ফুডপ্যাক বিতরণ

বড়লেখায় প্রবাসীর রোপণকৃত গাছ কেটে বিক্রির অভিযোগ

বড়লেখায় প্রবাসীর রোপণকৃত গাছ কেটে বিক্রির অভিযোগ

সর্বশেষ সংবাদ
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top