বাংলাদেশের ৩ নক্ষত্র আলোকিত করছেন আমেরিকা

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:২৮:১৭,অপরাহ্ন ২৬ জুলাই ২০২০ | সংবাদটি ৪৮৩ বার পঠিতবাংলাদেশের ৩ নক্ষত্র আলোকিত করছেন আমেরিকা। আমেরিকার নিউয়র্কে বসবাসকারী বাংলাদেশী বংশদ্ভূত আলোকিত ৩ ভাই বোন আয়শা সুলতানা, মোহাম্মদ ইব্রাহিম ও আনিষা সুলতানা। তাঁরা বাংলাদেশের সিলেটের বিশ^নাথ উপজেলার কারিকোনা গ্রামের আবদুল কাদির রানা ও সুলতানা জেবা চৌধুরীর সুযোগ্য সন্তান এবং জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়ার নাতি-নাতনী।
এর মধ্যে বড় বোন আয়শা সুলতানা আমেরিকার সানি ডাউন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমডি ডক্টরস অব মেডিসিন ডিগ্রি অর্জন করে বর্তমানে নিউয়র্কের বিখ্যাত কর্ণেল হাসপাতালে কর্মরত আছেন। ভাই মোহাম্মদ ইব্রাহিম কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এ স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে বিশ^ বিখ্যাত কোম্পানী এমাজনে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। ছোট বোন আনিষা সুলতানা এখনো লেখাপড়া করছেন। চলতি বছর মেধাবী ছাত্রী আনিষা সুলতানাকে নিউয়র্কের ন্যাশনাল সোসাইটি থেকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। তাই বাংলাদেশের এ আলোকিত ৩ ভাই বোনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।









