তুরস্ক থেকে গ্রীস যাবার পথে সড়ক দুর্ঘটনায় ছাতকের এক যুবকের মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪০:৫৫,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২০ | সংবাদটি ৫২২ বার পঠিত
জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধিঃ
তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাতকের এক যুবকের মৃত্যু ঘটেছে। দূর্ঘটনায় মৃত্যুবরণকারী মিজানুর রহমান (২৫) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর পুত্র। শনিবার তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় মিজানুর রহমান। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









