logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার

পৌর নির্বাচন: শায়েস্তাগঞ্জে বিএনপি, বড়লেখা-দিরাইয়ে আ.লীগের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ১১:০৯:০৭,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৫২০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সুনামগঞ্জের দিরাই সহ দেশের ২৪ পৌরসভায় প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সোমবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বড়লেখায় ও দিরাই পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং শায়েস্তাগঞ্জে বিএনপি প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। করোনা পরিস্থিতিতে প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, নির্বাচন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বড়লেখা প্রতিনিধি জানান, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়ে বড়লেখা পৌরসভায় তিনি ইতিহাস গড়েলেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫৯৮৮। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র মেয়রপ্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৮৯ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট।

প্রথম ধাপে সোমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে ৪০৪১ ভোট পেয়ে বিএনপি প্রার্থী সাবেক মেয়র ফরিদ আহমদ অলি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্ব›দ্ধী আ’লীগ প্রার্থী নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৩১৪৫ ভোট। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন করা হয়েছে।

সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।

দিরাই প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় নৌকা প্রতীকে ১৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ১২ টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী মেয়র পেয়েছেন ৫ হাজার ৯১০ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ১ হাজার ৯৬০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইকবাল হোসেন চৌধুরী। দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সাড়ে আটটায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিশ্বজিৎ রায়কে বেসরকারীভাবে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেন।

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়ায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুলাউড়ায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সৌদিতে মাইক্রোচাপায় মৌলভীবাজারের যুবক নিহত

সৌদিতে মাইক্রোচাপায় মৌলভীবাজারের যুবক নিহত

নভেম ও লেমন গার্ডেন রিসোর্টকে জরিমানা

নভেম ও লেমন গার্ডেন রিসোর্টকে জরিমানা

এবার মৌলভীবাজারে শেইড ট্রাস্টের সেবা কেন্দ্র চালু

এবার মৌলভীবাজারে শেইড ট্রাস্টের সেবা কেন্দ্র চালু

আঞ্জুমানে হেফাজতে ইসলামের সহযোগিতায় ১০০টি পরিবারে ফুডপ্যাক বিতরণ

আঞ্জুমানে হেফাজতে ইসলামের সহযোগিতায় ১০০টি পরিবারে ফুডপ্যাক বিতরণ

বড়লেখায় প্রবাসীর রোপণকৃত গাছ কেটে বিক্রির অভিযোগ

বড়লেখায় প্রবাসীর রোপণকৃত গাছ কেটে বিক্রির অভিযোগ

সর্বশেষ সংবাদ
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top