logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

নিউইয়র্কে উলামা সোসাইটির দোয়া মাহফিল বাংলাদেশে ছাত্র হত্যায় ক্ষোভ প্রকাশ

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৬:০০:১৮,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২১ | সংবাদটি ৫৮৯ বার পঠিত

বাংলাদেশে মসজিদ মাদরাসায় হামলা ও ১৯ জন নিরীহ-নিরপরাধ মাদরাসা ছাত্রকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্কের উলামায়ে কেরাম। তারা বলেন, ২৬শে মার্চ শুক্রবার বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তির দিন জাতীয় মসজিদ বায়তুল মুকাররামে বিনা উস্কানিতে নামাজরত মুসল্লিদের উপর সরকারি পৃষ্টপোষকতায় সন্ত্রাসী হামলা প্রমাণ করে বাংলাদেশে ইসলাম ও মুসলমানরা নিরাপদ নন। প্রকৃত দেশপ্রেমিক ও শান্তিপ্রিয় দ্বীনদার মুসলমানের উপর এমন বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত দেশ বিরোধী একটি অপশক্তি সিন্দাবাদের ভূতের মতো সরকারের ঘাড়ে চেপে বসে আছে। এই চক্রটি বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশপ্রেমিক সকল মানুষের উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ঈমান ও ইসলামের পক্ষে মজবুতভাবে দাঁড়ানো।

গতকাল ৩০ মার্চ মংগলবার ব্রঙ্কস উলামা সোসাইটি নিউইয়র্ক-এর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ ও দোয়া মাহফিলে উলামায়ে কেরাম কথাগুলো বলেন। নিউইয়র্কের প্রবীন আলিম মাওলানা আজির উদ্দিনের সভাপতিত্বে, এবং দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা হামিদুর রহমান আশরাফের উপস্থাপনায় আয়োজিত এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে নিউইয়র্কের অর্ধশতাধিক ইমাম ও উলামা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন দারুল উলুম নিউইয়র্কের শায়খুল হাদিস মাওলানা আজিজুর রহমান, দারুল উলুমের সাবেক প্রিন্সিপাল মাওলানা ইয়ামিন হোসাইন, জামেয়া কুরআনিয়া একাডেমি জ্যামাইকার প্রিন্সিপাল মাওলানা মুজাহিদুল ইসলাম, দারুল কুরআন ওয়াস সুন্নাহর মুহাদ্দিস মাওলানা হাম্মাদ গাজিনগরি, আননূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহাম্মাদ ইসমাঈল, আমেরিকান মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট হাফিজ রফিকুল ইসলাম, দারুল আহনাফ নিউইয়র্কের প্রেসিডেন্ট মাওলানা রশীদ জামীল, মাওলানা মনজুরুল করিম, মসজিদুল মুমিনিনের ইমাম খতিব মাওলানা রাশেদুল ইসলাম, দারুল উলুম জ্যামাইকার উস্তাদ মাওলানা জাহেদুর রহমান, শাহজালাল ইসলামিক সেন্টার নিউ ইয়র্কের ইমাম ও খতীব মাওলানা শেখ সাজ্জাদুর রহমান, মাওলানা ফাহিম আহমদ, বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল্লাহ কাফি, মাওলানা মনির হোসাইন খান, মাওলানা মুজিবুর রহমান, ব্রঙ্কস মুসলিম সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রুহুল আমিন, শামসুল করিম ফয়সল, ওয়েস্ট ব্রঙ্কস মসজিদের ইমাম মাওলানা এনামুল হক, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা শাহেদ আহমদ, বায়তুল আমান ইসলামিক সেন্টারের সহকারী ইমাম হাফিজ তাসলিম উদ্দিন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তাগণ আরো বলেন, বাংলাদেশের দেশ প্রেমিক মুসলমানগণ উলামায়ে কেরামের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছিল। মানুষের দাবি ছিল, বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান সাম্প্রদায়িক নেতা, হাজারো মুসলমানের রক্তে যার হাত রাঙানো, যার নেতৃত্বে বাবরী মসজিদকে মন্দিরে পরিণত করে দেড়শ কোটি মুসলমানের কলিজায় আঘাত দেয়া হয়েছে, যার পৃষ্টপোষকতায তার দেশের আদালত পবিত্র কুরআনের ২৬টি আয়াত পরিবর্তন করার দৃষ্টতাপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই নরেন্দ্র মোদিকে ৯০% মুসলমানের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত করে নিয়ে আসা মেনে নেওয়া যায় না। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির গৌরবময় একটি দিনে একজন সাম্প্রদায়িক নেতাকে দাওয়াত করে এনে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে কলংকিত করতে দেওয়া যায় না।

দেশের মানুষ গণতান্ত্রিক ভাষায় নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে আসছিল। কিন্তু সরকার জনগণের দাবিকে পাত্তা না দিয়ে উল্টো তাদের উপর পুলিশি অত্যাচার শুরু করে। সর্বশেষ ঢাকা চট্টগ্রাম ও বি: বাড়িয়ায় ১৭ জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়। সভ্য পৃথিবীর স্বাধীন একটি দেশে এমন আচরণ মোটেও কাম্য হতে পারে না।

সভায় নিহত পরিবারগুলোকে আর্থিক ক্ষতি পূরণ প্রদান, আহতদের সরকারি খরচে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি ও এসংক্রান্ত সকল মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

শহিদানের মাগফিরাত কামনা করে মুনাজাতের মাধ্যমে সভা শেষ হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়ামিন হোসাইন।

প্রবাস এর আরও খবর
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫

উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫

লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া

লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া

জাতির ভোটাধিকার হরন করে পাতানো নির্বাচন জনগন প্রতিহত করবে। ———————মুফতি তাজুল ইসলাম।

জাতির ভোটাধিকার হরন করে পাতানো নির্বাচন জনগন প্রতিহত করবে। ———————মুফতি তাজুল ইসলাম।

দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে তামাশার নির্বাচন বন্ধ করতে হবে ——- খেলাফত মজলিস

দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে তামাশার নির্বাচন বন্ধ করতে হবে ——- খেলাফত মজলিস

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি – মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা

নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি – মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top