logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে: কাদের

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৫৫,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২৩২ বার পঠিত

রাজপথে বিএনপি’র পদযাত্রার পাল্টা কর্মসূচি হিসেবে গতকাল সকাল থেকে রাজধানীতে শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীদের সতর্ক অবস্থায় দেখা গেছে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বিএনপি’র কর্মসূচি মানেই অগ্নিসন্ত্রাস, ভাঙচুর আর অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এজন্য আমরা সতর্ক অবস্থায় থেকেছি। জনগণের জানমালের যেন কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে গতকাল আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, দেশেও বিএনপি’র জনগণ নেই, বিদেশেও নেই। বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে। ১৪ বছরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে বাংলাদেশ বদলে গেছে।

দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মন খারাপ। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটেও দেশের মানুষ শেখ হাসিনার ওপর খুশি। বিশ্ব পরিস্থিতিতে অতিরিক্ত দাম দিয়ে জ্বালানি তেল, খাদ্যশস্য কিনে কম দামে জনগণকে দিচ্ছি যাতে দেশের মানুষের কষ্ট কম হয়। বিএনপি হলে দিতো খাম্বা। তারেক জিয়া খাম্বা ব্যাপারি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, বাংলাদেশকে আফগানিস্তান বানাবে।
বিএনপি হলো নষ্ট রাজনীতির হোতা। এদেশের রাজনীতির বিষফোঁড়া। তাদের কাছে এদেশের মানুষ, গণতন্ত্র, আইনশৃঙ্খলা নিরাপদ নয়। এরা সুযোগ পেলে মানুষ পোড়াবে, ভাঙচুর করবে, অগ্নিসন্ত্রাস করবে। তিনি বলেন, কে গণতন্ত্র আন্দোলন সম্মেলন করলো এটা আমাদের ভাবনার বিষয় নয়, দেশের মানুষ শান্তিতে আছে কিনা সেটিই সরকারের মুখ্য বিষয়। এখন বিএনপি’র মুখে খই ফুটেছে। স্লো মোশন থেকে পদযাত্রা। শর্ট মার্চ থেকে লংমার্চ করবে, সবই ভুয়া। ওবায়দুল কাদের বলেন, কোনো আপস নয়। আওয়ামী লীগ পালায় না। তারেক জিয়া পালায়। আওয়ামী লীগ পালাতে জানে না। কারণ আওয়ামী লীগের শিকড় মাটির গভীরে। বিচ্ছিন্ন করা, পতন ঘটানো সম্ভব না। পালাবেন হয়তো আপনারা। আমরা এদেশেই থাকবো। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মির্জা আব্বাস বলেছে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, এই বিএনপিকে চিনে রাখতে হবে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথেই রুখে দিতে হবে।

মির্জা আজম বলেন, যখনই নির্বাচন আসে তখনই মিথ্যা অপপ্রচার নিয়ে সামনে আসে বিএনপি। বিএনপি সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে, ছিল এবং থাকবে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রকে পাহারা দিতে হবে। বিএনপি লাশের রাজনীতি করতে চায়: শেখ পরশ এদিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নিতে পারবে না বলেই নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি ভাঁওতাবাজি শুরু করেছে। তারা লাশের রাজনীতি করতে চায়। লাশের মাধ্যমে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তাদের সকল চক্রান্ত প্রতিহত করা হবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন। অপপ্রচারের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, বিদেশিদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে বিএনপি। তবে যতই চক্রান্ত করা হোক, স্বাধীনতাবিরোধীদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই সংগঠনটির নেতাকর্মীদের রাজপথে নামতে দেয়া হবে না। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

জাতীয় এর আরও খবর
নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

আমি পিকে হালদার দেখিনি-বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুকেও দেখিনি

সর্বশেষ সংবাদ
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top