আলহাজ্ব দিলওয়ার হোসাইনের ঈদের শুভেচ্ছা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:০৬:১৫,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৬১ বার পঠিত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-৩ আসনের সর্ব স্থরের জনতার প্রতি ও সিলেটবাসী সহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হলি আরবান প্রাইভেট লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক খেলাফত মজলিস সিলেট জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন।
টাইম সিলেটে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মহান ত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল আযহা আমাদের সামনে সমুপস্থিত।
আমরা প্রতিবছর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকি কিন্তু বনের পশুকে নয় মনের পশুকে কুরবানি দেয়া পবিত্র ঈদুল আযহার মূল পতিপাদ্য বিষয়।
এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণমুক্ত একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায়। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। বিজ্ঞপ্তিঃ









