ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা পুনর্গঠন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:০৬,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬১৫ বার পঠিত
সভাপতি: সোহাগ,সেক্রেটারী: জাকির
বালাগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা পূণর্গঠন সম্পন্ন হয়েছে। ২০১৯-২০ সেশনের জন্য ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন নাসিম আহমদ সোহাগ ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আজমল হোসেন জাকির।
বুধবার ১৬ অক্টোবর উপজেলা মজলিস কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস উপজেলা কর্তৃক আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্র মজলিসের সিলেট পশ্চিম জেলা সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, ছাত্র মজলিস পশ্চিম জেলা সেক্রেটারি মোঃ শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মোঃ আবু বকর প্রমুখ।









