logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

সিলেট বিএনপিতে যে কারণে বিভক্তি


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৩২:০৭,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৫৭৪ বার পঠিত

ওয়েছ খছরু, ফের ভাঙনের মুখে পড়েছে সিলেট বিএনপি। নেতারা বিভক্ত। এই অবস্থায় কেন্দ্রীয় নেতারাও নীরব। সিলেটে দলের দীর্ঘদিনের অভিভাবক এমএ হকের মৃত্যুর পর থেকে কোন্দল ঠেকাতে এগিয়ে আসছেন না কেউ। বরং সিলেটের কেন্দ্রীয় নেতারাও বিভক্ত হয়ে পড়ছেন। এই অবস্থায় সিলেট বিএনপি’র আগামী সম্মেলন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছেন বর্তমান আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। তার ‘নিরপেক্ষ’ ভূমিকা না থাকার কারণে কোন্দল আরো ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন তৃণমূলের নেতারা।

২০১৯ সালের অক্টোবরে যখন সিলেট জেলা বিএনপি’র সাবেক কমিটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয় তখনই খোঁজা হয়েছিল একজন ‘গ্রহণযোগ্য’ আহ্বায়ক। কারণ- দলটির নীতিনির্ধারকরা চেয়েছিলেন সবার অংশগ্রহণে জেলা সম্মেলনের আয়োজন করার। ওই সময় জেলার আহ্বায়ক হতে আমন্ত্রণ জানানো হয়েছিলো প্রয়াত নেতা এমএ হক, ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক সহ কয়েকজনকে। কিন্তু তাদের মধ্যে কেউ আহ্বায়ক হতে এগিয়ে আসেননি। কোন্দল থেকে নিজেদের দূরে রাখতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে সিলেট জেলা বিএনপি’র সাবেক কমিটির নেতারা গ্রহণযোগ্য আহ্বায়ক খুঁজে বের করতে অনেকখানি ব্যর্থ হন। তাদের ডাকে কেউ সাড়া না দেয়ায় তারা বিষয়টি জানিয়েছিলেন কেন্দ্রকে। এরপর কেন্দ্রের নির্দেশে সাবেক কমিটির সহ-সভাপতির তালিকা থেকে কাউকে আহ্বায়ক করার চিন্তা-ভাবনা শুরু হয়। এক পর্যায়ে আহ্বায়কের তালিকায় নাম আসে জেলা কমিটির সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদারের নাম। তিনি আবার বালাগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়কও। জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা জানিয়েছেন, সিলেট জেলা বিএনপি’র বিগত কমিটিতে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের সহ-সভাপতি করা হয়েছিল। এর মধ্যে জায়গীরদার ছিলেন। তবে তিনি সিলেট জেলা বিএনপি’র নীতিনির্ধারক মহলে ছিলেন না। কিন্তু হঠাৎ করেই তার নাম প্রস্তাব আকারে পাঠান জেলা বিএনপি’র সাবেক নেতারা। আর সেটি কেন্দ্র থেকে অনুমোদন হয়ে আসে। এরপর থেকে কামরুল হুদা জায়গীরদার হন সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক। সম্প্রতি সিলেটে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির ৯ সদস্য কামরুল হুদা জায়গীরদারের বিতর্কিত ভূমিকার কথা উল্লেখ করেছেন। তারা দাবি করেছেন- ‘কামরুল হুদা জায়গীরদার নিরপেক্ষ হলে সিলেট জেলা বিএনপিতে বর্তমান সংকট হতো না। কিন্তু তিনি আহ্বায়ক কমিটির একাংশের নেতাদের মুখপাত্র হিসেবে কাজ করার কারণেই বর্তমানে সাংগঠনিক সংকটের মুখে পড়েছে জেলা বিএনপি।’ গত বছরের অক্টোবরে সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই নানা সংকট চলছে। দ্রুততম সময়ের মধ্যে জেলা সম্মেলনের কথা থাকলেও সেটি করা হয়নি। এক বছরের মধ্যে জেলা কমিটির নেতারা ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু করতে পারেননি। দলীয় নেতারা জানিয়েছেন, জেলা আহ্বায়ক সাবেক কমিটির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদের কথা মতো ১৮টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করেন। এরপর এই ১৮টি ইউনিটের নেতাদের দিয়ে ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের উদ্যোগ নেন। এতে করে আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ূম চৌধুরী, আব্দুল মান্নানের নেতৃত্বে থাকা ৯ সদস্য ক্ষুব্ধ হন। তারা প্রতিবাদী হলে গত ফেব্রুয়ারি মাসে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, এডভোকেট শামসুজ্জামান জামান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সহ কয়েকজন উদ্যোগী হয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। তাদের একান্ত প্রচেষ্টার কারণে প্রয়াত নেতা এমএ হকের জীবদ্দশায় গত ফেব্রুয়ারিতে তার বাসায় বৈঠক করেন। বৈঠক থেকে ফলাফলও বেরিয়ে আসে। এতে ১৮টি ইউনিটে নতুন করে আরো ৬ জন সদস্য কো-অপ্ট করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ওই প্রক্রিয়া নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হয়। সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী গতকাল দাবি করেছেন ‘সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের নিরপেক্ষতার অভাব থাকার কারণে সিলেট জেলা বিএনপিতে এই সংকটের সৃষ্টি হয়েছে। তিনি নিরপেক্ষ হয়ে ব্যক্তি স্বার্থের পরিবর্তে দলের স্বার্থে কাজ করলে কখনো সংকট হতো না। এখন তার ওপর আস্থা রাখাও দায় হয়ে পড়েছে। তিনি একাংশের মুখপাত্র হয়ে কাজ করছেন। সম্মেলনের মাধ্যমে ওই অংশের হাতেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন। এটি তার ঋণ শোধেরও একটি প্রক্রিয়া। কারণ পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভূমিকার কারণেই উপজেলার নেতা হয়ে জেলার আহ্বায়ক হতে পেরেছিলেন তিনি।’ তবে সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে তিনি নিরপেক্ষ ভূমিকায় রয়েছেন বলে দাবি করেন। কারণ আহ্বায়ক কমিটির ৯ সদস্যের দাবির প্রেক্ষিতে আরো ৬ সদস্য কো-অপ্ট করার সিদ্ধান্তেও তার মত ছিল। এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলনের কাছে তারা যে তালিকা দিয়েছিলেন সেই তালিকায় তিনি না দেখেই দস্তখত করেছেন। এরপরও তারা সন্তুষ্ট হতে না পারা দুঃখজনক বলে জানান তিনি। কামরুল হুদা জায়গীরদার বলেন, নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি। এ কারণে তিনি এখন ইউনিয়ন সম্মেলন শুরু করতে ঢাকায় অবস্থান করছেন। কেন্দ্রের অনুমতি নিয়ে তিনি ফিরেই সিলেট জেলার প্রতিটি ইউনিয়নে সম্মেলন করে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন বলে জানান। এরপর একই ভাবে উপজেলা ও পৌরসভায় কাউন্সিলের পর জেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল করবেন।

দৈনিক মানবজমিন কপি

রাজনীতি এর আরও খবর
খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top