logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. রাজনীতি

ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে রাজপথে মিছিল সমাবেশ করা মুসলমানদের ঈমানের দাবি” ——- খেলাফত মজলিস
সিলেট মহানগর খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১১:১৩:১০,অপরাহ্ন ১৭ মে ২০২১ | সংবাদটি ৬৬২ বার পঠিত

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান বলেছেন- “মুসলমানদের প্রথম কিবলা আলাকসা মসজিদে পবিত্র রমজান মাসে নামাজরত মুসল্লিদের উপর ইসরাইলী বর্বর হামলা এবং ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচেছ। ইউরোপ আমেরিকা সহ বিশ্বের দেশে দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আজ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে প্রতিবাদ প্রতিরোধে নেমে আসছে। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে স্বাধীন রাষ্ট্রের দাবীতে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। জীবন-যৌবন ইজ্জত দিয়ে রক্তের সাগর মাড়িয়ে ফিলিস্তিনের জনগণ সংগ্রাম করছে। শতবছরের সংগ্রামে সারি সারি লাশের মিছিলে ফিলিস্তিনের জনগণ আজ চরম ভাবে নির্যাতিত ও উৎকন্ঠিত। মুসলমানদের প্রথম কিবলাহ বায়তুল মোকাদ্দস আজ অবরুদ্ধ। এই অবস্থায় আমরা বাংলাদেশের মুসলমান আজ নীরব বসে থাকতে পারিনা।” ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি সংহতি প্রকাশ ও ইসরাঈলী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন- “ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলী ইয়াহুদীদের বিরুদ্ধে রাজপথে মিছিল সমাবেশ করা মুসলমানদের ঈমানের দাবি। এ ক্ষেত্রে সরকারী বিধিনিষেধ আরোপ করা কাম্য নয়। কিন্তু দেশের আলেম উলামাদের গ্রেফতার, নির্যাতন ও লকডাউন পরিস্থিতিতে দেশে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। তিনি রমজানের পবিত্র মাসে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের সহ গ্রেফতারকৃত সকল আলেম উলামাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেন- এভাবে আলেম উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে জুলুম নির্যাতন করে এ দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয় থেকে ইসলামের বিপ্লবী আদর্শের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা মুছে ফেলা যাবে না।”

ফিলিস্তিনে মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ৩দিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্যোগে আজ ১৭ মে সোমবার বাদ আসর নগরীর সিটি পয়েন্ট থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসভাপতি মাওলানা শাহ মুহাম্মদ আশিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, ইঞ্জিনয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সহসাধারণ সমপাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, মহানগর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুস সহিদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবীর, জেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ মাহফুজ আদনান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা মনজুরে মাওলা, হাফিজ মাওলানা আলাউদ্দিন, মহানগর শ্রমিক মজলিস নেতা মাওলানা সেলিম আহমদ, খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা সভাপতি মোঃ ফারুক মিয়া, জালালাবাদ থানা সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শিহাব উদ্দিন, খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা সেক্রেটারি কয়েছুজ্জামান চৌধুরী, জালালাবাদ থানা সেক্রেটারি হাফিজ মাওলানা সাদিকুর রহমান, বিমানবন্দর থানা সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ, কতোয়ালী পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মোস্তাফা আহমদ সোহান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুর রহীম, মাওলানা লোকমান আহমদ প্রমুখ।

এর আগে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলটি সিলেট সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব জিন্দাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাপ্ত হয়।

রাজনীতি এর আরও খবর
খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

সর্বশেষ সংবাদ
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top