logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

সিলেটে যে ছবি নিয়ে তোলপাড়

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৪:০৪:১৪,অপরাহ্ন ২৭ মার্চ ২০২৩ | সংবাদটি ৩৬৭ বার পঠিত

বাম পাশে এডভোকেট রণজিৎ সরকার। তার পাশে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। ডান পাশে আনোয়ারুজ্জামান চৌধুরী। পাশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। ছবিটি গত শনিবার মধ্যরাতের। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারন্য। সব বয়সী মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে যান শহীদ মিনারে। সারিবদ্ধভাবে জানান ফুলেল শ্রদ্ধাও। কিন্তু একটি ছবিতেই চোখ আটকে যায়।

নেতারা বলছেন, ছবিটি খুবই তাৎপর্যপূর্ণ। যা বলার বলে দেয়া হলো। যা বুঝার বুঝে গেল সবাই। জেলা ছাত্রলীগের ব্যানারে ফুলেল শ্রদ্ধায় শরিক আনোয়ারুজ্জামান চৌধুরী। তাও আবার রাহেল সিরাজকে সঙ্গে নিয়ে। বামপাশের রসায়ন বুঝা গেল স্পষ্ট। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের রাজনৈতিক নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকটে রঞ্জিত সরকার। দীর্ঘদিন ধরে টিলাগড়ে নাজমুল ও তার ভাইয়েরা রঞ্জিত গ্রুপের কর্মী হিসেবে রাজনীতি করছেন। এ কারণে ধীরে ধীরে টিলাগড় ও মেজরটিলা এলাকায় তাদের আধিপত্য বেড়েছে। রঞ্জিত সরকারও ছায়ার মতো তাদের আগলে রাখছেন। এ কারণে টিলাগড়ের ‘রঞ্জিত গ্রুপের’ কর্মী হিসেবে নাজমুল ইসলাম পরিচিত সিলেটের রাজনৈতিক মহলে। ফলে নাজমুলের সঙ্গে রঞ্জিত সরকারের যোগ দেয়ার যৌক্তিকতা খুঁজে পেয়েছেন অনেকেই। অপরদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। তিনি এক সময় জেলা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খানের হয়ে তেলীহাওর গ্রুপের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতি করেছেন ওই অংশের নেতাদের একজন হয়ে। প্রায় দেড় বছর আগে গঠন করা হয় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি। ঘোষিত কমিটির মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন রাহেল সিরাজ। আর এতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হন তেলীহাওর গ্রুপের ছাত্রলীগের কর্মীরা। তারা ঘোষিত দুটি কমিটি প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি এমন দাঁড়ায়- ছাত্রলীগের কমিটি নিয়ে মুখোমুখি হয়েছিলেন রাহেল সিরাজ ও তেলীহাওর গ্রুপের কর্মীরা। এতে বিব্রতকর অবস্থায় পড়েন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান। এ নিয়ে পাল্টাপাল্টি শোডাউনে উত্তাল হয়ে উঠেছিল সিলেট। ২০২১ সালের অক্টোবরে সিলেট ছাত্রলীগের এই পরিস্থিতিতে রাহেল সিরাজ হয়ে পড়েছিলেন অসহায়। তবে, শেষদিকে হতাশ করেননি নাসির উদ্দিন খান। কৌশলে রাহেল সিরাজকে সঙ্গেই রাখেন তিনি।

কিন্তু বেশি সময় পর্যন্ত অপেক্ষায় থাকলেন না রাহেল সিরাজ। জেলা ছাত্রলীগের কমিটিতে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। এমন কী তার বাসায় হামলার ঘটনাও ঘটে। তবে, ওই সময় কাছে না টানলেও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী শান্ত¡না শুনিয়েছেন। দূর থেকে দিয়ে গেছেন মনোবলও। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে গত ২২শে জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেট ফেরেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এবার সিলেটেই হবে তার রাজনীতির অগ্নিপরীক্ষা। আওয়ামী লীগকে তার পক্ষে একীভূত করা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি নৌকার টিকিট নিয়ে মেয়র পদে লড়াই করা আরেক চ্যালেঞ্জ। এই দুই চ্যালেঞ্জ কাঁধে নিয়ে ঘুরছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সফলতা কী, ব্যর্থতা কী- সেটি এখনই জানান দিচ্ছেন না। তবে, রাজনৈতিকভাবে নানা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন তিনি। আনোয়ারুজ্জামান সিটি নির্বাচন করার টার্গেট নিয়ে সিলেটে আসার কিছুদিনের মধ্যে তাকে নিয়ে সিলেটে প্রথম বিলবোর্ড করেছেন রাহেল সিরাজ। নগরীর চৌহাট্টাসহ কয়েকটি এলাকায় রাহেল সিরাজ বড় বড় ব্যানার ও বিলবোর্ড স্থাপন করে নজর কাড়েন নগরবাসীর। তার এই ব্যানার বিলবোর্ড দেখে অন্য প্রার্থীরা বিলবোর্ড ও ব্যানার টানানো শুরু করেন। তাতেও সম্পর্কে পরিষ্কার হচ্ছিল না আনোয়ার ও রাহেলের। কিন্তু এখন আর রাখঢাক নেই। পরিষ্কার হয়ে গেছে গতকাল। জেলা ছাত্রলীগের তরফ থেকে মিডিয়ায় যে ছবি পাঠানো হয়েছে সেখানেও আনোয়ারুজ্জামানের পাশে দেখা যাচ্ছে রাহেল সিরাজকে। হাসিমুখে তারা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, রাহেল সিরাজের রাজনৈতিক নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, সেটি ঘোষিত নয়। এ কারণে তারা একসঙ্গে থাকলেও কিছু বলা যাচ্ছিল না। শনিবারের ঘটনা ধোঁয়াশা কাটিয়েছে। আনোয়ারের ছায়াতলে চলে এসেছেন রাহেল সিরাজ। সেটি জানান দিতেই রঞ্জিত ও আনোয়ারের নেতৃত্বে শহীদ মিনারে ট্রায়াল দেয়া হলো। সেখানে কে কার বুঝিয়ে দিয়েছেন নেতারা নিজেই। তবে, এ ব্যাপারে মন্তব্য করেননি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তার ঘনিষ্ঠজনেরা গতকাল বিকালে জানিয়েছেন, আনোয়ারুজ্জামান দেশে আসার পর থেকেই রাহেল সিরাজ কাছাকছি রয়েছেন। manobjomin copy

রাজনীতি এর আরও খবর
খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

নির্দলীয় সরকারের দাবিসহ ৮ দফা আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চলবে: – ড. আহমদ আবদুল কাদের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

সিলেটে দুই সভাপতি ফের আলোচনায়

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

নির্বাচন করছেন না বিএনপি’র কাউন্সিলররাও

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top