logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সিলেটের শ্রমিক নেতার হুঁশিয়ারি ‘সতের পরগনার কাছে যাবো না’

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:০৩:০৩,অপরাহ্ন ১৬ জুলাই ২০২৩ | সংবাদটি ২৩৭ বার পঠিত

‘বিষয়টি সমাধানের জন্য আমরা ১৭ পরগনার ডাকে সাড়া দিয়েছিলাম। কিন্তু ওরা আমাদের সম্মান দেয়নি। এ কারণে আমরা আর তাদের ডাকে সাড়া দেবো না।’- মানবজমিনের কাছে একথা জানিয়েছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। তিনি বলেছেন, ‘আজ সকাল ১১টায় সিলেট বিভাগের মালিক শ্রমিকরা মিলে প্রতিবাদ সমাবেশ করবো। এই সমাবেশ থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করবো। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেটে ফের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি কর্মসূচি আসতে পারে।’ সিলেটের জৈন্তাপুরের ১৭ পরগনার সালিশ ব্যক্তি ও পরিবহন শ্রমিকরা মুখোমুখি অবস্থায় রয়েছেন। গত ৭ই জুলাই রাতে জৈন্তাপুরের দরবস্তে সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হন। ঘটনার পর ৯ই জুলাই তামাবিল সড়কে দুই ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ রেখেছিলেন স্থানীয়রা।

এর প্রতিবাদে প্রথমে সিলেট-তামাবিল রুটে এবং পরে বুধবার থেকে গোটা জেলাজুড়ে ধর্মঘট আহ্বান করা হয়েছিল। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন। তবে শ্রমিকদের ধর্মঘটের প্রতিবাদে জৈন্তাপুরের ১৭ পরগনার বাসিন্দারা যাত্রীবাহী বাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছিলেন।

ক্ষমা চাওয়াসহ ৩ দফা দাবিতে এখনো ওই রুটে বাস বর্জন কর্মসূচি চলছে। বাস চললেও সাড়া দিচ্ছেন না জৈন্তাপুরের মানুষ। তবে গতকাল বিকালে মানবজমিনের কাছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, ‘গত শুক্রবার বিকালে জৈন্তাপুরের বৈঠকে আমাদের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন। ১৭ পরগনার রেওয়াজ অনুযায়ী পান-বাঁটা দিয়ে বৈঠকে যোগ দেয়া হয়। এরপরও তারা ঘটনার নিস্পত্তি করেননি। আমরা সমাধানের পক্ষে ছিলাম। কিন্তু এখন তারা পুলিশের সামনেই বাস থেকে যাত্রী নামিয়ে দিচ্ছে।
আমাদের বাসে যাত্রী উঠছে না যে তা নয়, যাত্রী উঠছে। কিন্তু তারা জোরপূর্বক বাস থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। এটা আমাদের জন্য মানহানিকর। এজন্য আমরা আর ১৭ পরগনার কাছে যাবো না।’ তিনি বলেন- ‘জৈন্তাপুরের সব পরগনার নয়, শুধু মাত্র দুই পরগনার মানুষ দরবস্তে ঝামেলা করছে। এর প্রতিবাদে আমরা আজ সকাল ১১টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এতে বিভাগীয় নেতারা ছাড়াও কেন্দ্রীর নেতারা আসবেন। সমাবেশের পর বৈঠক করে আমরা পরবর্তী সিদ্বান্ত নেবো। জৈন্তাপুর সড়কে বাস থেকে জোরপূর্বক যাত্রী নামানো, মানহানির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ।’ এদিকে- সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ মানবজমিনকে জানিয়েছেন, ‘সিলেট নগরের সুবহানীঘাট এলাকা থেকে জাফলংগামী বাস সব সিট ভর্তি যাত্রী নিয়ে সিলেট ছাড়ছে।

কিন্তু দরবস্তে যাওয়ার পর বাস থামিয়ে জোরপূর্বক যাত্রী নামিয়ে দেয়া হচ্ছে। আবার জাফলং থেকেও যাত্রী নিয়ে বাস সিলেটে আসার পথে ৪ নম্বর এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে। এটা অন্যায়। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এজন্য আমরা আজ প্রতিবাদ সমাবেশ ও পরে বৈঠকের আয়োজন করেছি। ওখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’ তিনি বলেন, ‘সিদ্ধান্ত তো ফের শ্রমিকদের কর্ম বিরতি আসবে। সেটি এবার সিলেট বিভাগজুড়ে হতে পারে। আমরা বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানো।’ তিনি জৈন্তাপুরের এ ঘটনার জন্য তিন ব্যক্তিকেই দায়ী করেন। এরা হচ্ছে- জৈন্তাপুরের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জয়নাল আবেদীন ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদল নেতা বাহারুল ইসলাম বাহারকে। জানান, ‘ওই তিন ব্যক্তি ১৭ পরগনার নামে বিষয়টির সমাধান করতে দিচ্ছে না। তারা ১৭ পরগনাকে আন্দোলনমুখী করে তুলেছেন।’

এদিকে বাস বর্জন কর্মসূচি ঘোষণার পাশাপাশি আজ রোববার বিকালে ফের জৈন্তাপুরের ১৭ পরগনার বৈঠক আহ্বান করা হয়েছে। জৈন্তাপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নেতারা জানিয়েছেন। ১৭ পরগনার নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবারের বৈঠকে ঘটনাটির নিস্পত্তি হওয়ার পথে ছিল। কিন্তু ওই দিনই শ্রমিক ইউনিয়ন সভাপতি ময়নুল ও মালিক সমিতির সাধারণ সম্পাদক পলাশ জেলা প্রশাসকসহ ১৫টি দপ্তরে বিচার চেয়ে আবেদন দেন।

এখন ওই স্মারকলিপি প্রত্যাহার করে, ঘোষিত ৩ দফা দাবি মেনে নিয়ে ১৭ পরগনার বৈঠকে এলে বিষয়টির মীমাংসা হবে। নতুবা বাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা। ১৭ পরগনার ঘোষিত ৩ দফার মধ্যে রয়েছে- পরগনার কাছে ময়নুল ও মালিক সমিতি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সিলেট টু তামাবিল, সিলেট টু কানাইঘাট এবং সিলেট টু গোয়াইনঘাট সড়কে শুধুমাত্র বাস চলাচল বন্ধ থাকবে। মালিক সমিতি নিজেই গাড়ি বন্ধ করেছে তাই ক্ষমা চাওয়ার পর পুনরায় বাস চালাতে চাইলে ১৭ পরগনার অনুমতি নিয়েই চালাতে হবে। বাস ব্যতীত সকল গাড়ি চলাচল করবে। যদি চলাচলে কেউ বাধা প্রদান করে তাহলে ১৭ পরগনার আপামর জনতা প্রতিহত করবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top