logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সারা দেশ

উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে বৃদ্ধি পেয়েছে কুশিয়ারা নদীর পানি।

আব্দুল্লাহ আল নোমান

প্রকাশিত হয়েছে : ৪:৩৯:২৩,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৪৩ বার পঠিত

সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে বৃদ্ধি পেয়েছে কুশিয়ারা নদীর পানি। তবে সুরমার পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এ নদীর সবকটি পয়েন্টে এখনো বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সুরমার পানি উপচে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শুরুর দিকে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার কিছু এলাকা প্লাবিত হলেও এখন জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের কিছু এলাকায় নদী ভাঙন দেখা দেয়া আতঙ্কে দিন পার করছেন নদী তীরের মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যমতে, রোববার সন্ধ্যা ৬টায় কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে বিপদসীমার ১৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই সময়ে শেওলা পয়েন্টে ১০০ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া সুরমার কানাইঘাট পয়েন্টে ১৩০ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জৈন্তাপুরের সারী নদীর সারী পয়েন্টে ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যেখানে শনিবার সুরমার কানাইঘাট পয়েন্টে ১৫৭ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সংশ্লিষ্ট উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা জানান, সুরমা এবং সারীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। গোয়াইনঘাট এবং কানাইঘাট উপজেলা সদরের সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় রোববার তা বন্ধ ছিল। পানি ধীর গতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগতে পারে।

প্লাবিত এলাকায় তলিয়ে গেছে আমনের বীজ তলা, মাছের খামার। এ কারণে ক্ষতিতে পড়ার শঙ্কায় রয়েছেন কৃষক ও খামারিরা। প্লাবিত এলাকায় বন্যার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

পানি উঠেছে সিলেট নগরেও। নগরের উপশহর, মাছিমপুর, কালিঘাটসহ নদী তীরের কয়েকটি এলাকায় শুক্রবার দিবাগত রাত থেকে পানিতে তলিয়ে যায়। যে কারণে এসব এলাকার বহুতল বাসভবনের নিচতলায় বসবাসরত বেশিরভাগ বাসিন্দারা বাড়ি ছেড়ে চলে গেছেন অন্যত্র। বন্ধ হয়ে গেছে উপশহর বালিকা বিদ্যালয়। প্রায় অর্ধশতাধিক পরিবার নগরীর মিরাবাজার জামেয়ায় খোলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামান মজুমদার জানান, বন্যার্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৫শ’ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ টাকা এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ৫০ মেট্রিক টন বন্যা কবলিত এলাকায় বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরো ত্রাণ বরাদ্দ করা হবে বলে জানান তিনি।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কানাইঘাট উপজেলায় ৬৩ মিলিমিটার, সিলেট সদরে ৯ মিলিমিটার, বিয়ানীবাজার উপজেলায় ৬০ মিলিমিটার এবং মৌলভীবাজারের শেরপুরে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।রাইজিংবিডি.কম

সারা দেশ এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top